,

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার প্রশংসায় জাপান রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসিও ইজুমি সম্প্রতি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন।

রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের আশ্রয়দানের সিদ্ধান্ত মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপান বাংলাদেশের পাশে থাকবে।’ মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে জাপান কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসিও ইজুমি এসব কথা বলেন। এ সময় তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ সময় উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের যথাসাধ্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি এ সময় সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ ও সাবেক মহাসচিব এবং অ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট এর চেয়ারম্যান কফি আনান এর সাথে তাঁর রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করেন।

তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত পাঁচদফা অনুযায়ী রোহিঙ্গাদের তাদের নিজ দেশে স্থায়ী প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

স্পিকার বলেন, বাংলাদেশে বিভিন্ন এলাকায় একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। এ সকল অঞ্চলে বিনিয়োগের জন্য তিনি জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সুদীর্ঘকাল থেকে জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং বন্ধুরাষ্ট্র। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্পিকার জাপান সফরকালে সেদেশের স্পিকারের সাথে তাঁর সাক্ষাতের স্মৃতিচারণ করেন এবং সুবিধাজনক সময়ে জাপানের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের