,

বিপিএলের মাঠে পিয়া

news-image

বিনোদন ডেস্ক : র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল ফেরদৌস পিয়া। নাম লিখিয়েছেন টেলিভিশন নাটক ও বড় পর্দায়। এবার নতুনরূপে হাজির হতে যাচ্ছেন তিনি।

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৪ নভেম্বর শুরু হবে এ আয়োজন। প্রতিবারই বিপিএল’র পুরো আয়োজনটি উপস্থাপনা করে থাকেন একাধিক মডেল-উপস্থাপক। তেমনি এবারের আসরে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে পিয়াকে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান এ মডেল-অভিনেত্রী।

জান্নাতুল ফেরদৌস পিয়া রাইজিংবিডিকে বলেন, ‘হ্যাঁ, এবার বিপিএলের মাঠে থাকছি। তবে উপস্থাপিকার ভূমিকায়। এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা। কারণ এর আগে ক্রিকেট নিয়ে কোনো উপস্থাপনার অভিজ্ঞতা আমার নেই। তবে প্রস্তুতি হিসেবে টুকটাক পড়াশোনা করছি। আর আগামীকাল আয়োজকদের সঙ্গে আমার মিটিং আছে। কাজের বিষয়ে তারাও ব্রিফ করবেন।’

বিপিএলের গত দুই আসরে উপস্থাপনা করতে দেখা গেছে আমব্রিনা সার্জিন আমব্রিনকে। অবশ্য এবার থাকছেন না তিনি। নতুন করে যুক্ত হচ্ছেন পিয়া। আর তার সঙ্গে সামিয়া আফরিন ও মারিয়া নূরও থাকবেন বলে জানা গেছে।

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর ২০০৮ সালে কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। ফ্যাশন মডেল হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন।

২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন পিয়া। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন তিনি। ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন। এছাড়া ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’ এবং ‘প্রবাসীর প্রেম’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের