,

তথ্যপ্রযুক্তির দুই পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পাওয়া ‘এএসওসিআইও ২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৭’ এবং ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট (ইনফো সরকার) প্রকল্পের পাওয়া ‘২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড (সিলভার অ্যাওয়ার্ড)’ পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পুরস্কার দুটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানের তাইপেতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি শিল্পবিষয়ক শীর্ষ সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কমপিউটিং অর্গানাইজেশন (এএসওসিআইও) বিসিসিকে ‘এএসওসিআইও ২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড’ দেয়। এ ছাড়া ই-বাণিজ্য নীতিমালা ও কার্যক্রমে সহায়তা ও উন্নয়নে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) ইনফো সরকার প্রকল্পকে ‘২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড (সিলভার অ্যাওয়ার্ড)’ এ ভূষিত করে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর