,

ব্রাহ্মণবাড়িয়ায পাঠশালার উদ্বোধন ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

news-image

সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি উৎসাহ ও শিশু শিক্ষার প্রসারে ব্রাহ্মণবাড়িয়া শহরের শান্তিবাগে আলোর সন্ধানে সংগঠনের উদ্যোগে পাঠশালার উদ্বোধন ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু সংগঠক সংস্কৃতিসেবী আল আমীন শাহীন। সাংস্কৃতিক সংগঠক আবরণী আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সফিকুল ইসলাম সফিক, স্বপ্নের যাত্রার সভাপতি সায়মন ওবায়েদ শাকিল,শেখ মোঃ হানিফ মিয়া,সোনালী সকাল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফাহিম মুনতাসির,সৃজন সাহিত্য সংগঠনের সভাপতি রিয়াজুল মোরশেদ মোয়াজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আলোর সন্ধানে সংগঠনের আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আশেক,আশিকুর রহমান,ইমন মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করেন স্থানীয় মসজিদের ইমাম আবুল খায়ের । অনুষ্ঠান পরিচালনা করেন সুখী আক্তার ও আর জে আকাশ। উক্ত অনুষ্ঠানে বক্তরা আজকের শিশুদের যোগ্য করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মের মাঝে শিক্ষার প্রসারে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এই উৎসাহকে গতিশীল করতে সমাজের সকল মহলকে সহযোগিতার আহবান জানান হয়। উল্লেখ,আলোর সন্ধানের উদ্যোগে চালু হওয়া পাঠশালায় প্রতিসপ্তাহে ৬ দিন সুবিধা বঞ্চিত শিশুদের স্বেচ্ছায় পাঠদান করা হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা