,

আবারও নিষিদ্ধ হতে পারেন রোনালদো!

news-image

 

স্পোর্টস ডেস্ক :রোববার রাতে কাতালানের ক্লাব জিরোনার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিরোনার খেলোয়াড় পেরে পোনসের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাতাহাতির মতো কিছু একটা হয় রোনালদোর।

তখন রেফারিও বিষয়টি লক্ষ্য করেননি। কিন্তু ভিডিও ফুটজে দেখা যায় বল দখলের লড়াইয়ে রোনারদো প্রথম পেরে পোনসের কপাল ও মাথায় হাত রাখেন। এরপর ইচ্ছা করেই ওই হাত দিয়ে পোনসকে ধাক্কা দেন। ধাক্কা খেয়ে পোনস মাটিতে লুটিয়ে পড়ে। রেফারি অবশ্য তখন রোনালদোকে কিছু বলেননি। কিন্তু এই ভিডিও দেখে এখন রোনালদোর নিষিদ্ধ হওয়ার গুঞ্জন ওঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

 

অবশ্য চলতি লা লিগার মৌসুম শুরুর আগে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় রোনালদো। বার্সেলোনার বিপক্ষে সুপার কাপের ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন। তার পাশাপাশি রেফারিকে ধাক্কা দেওয়ার কারণে আরো চার ম্যাচ নিষিদ্ধ হন। তাতে সব মিলিয়ে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েন পর্তুগীজ তারকা। সে কারণে লা লিগার শুরুর চার ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এরপর মাঠে নামলেও তাদের দল খুব একটা ভালো অবস্থানে নেই। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এখন তারা ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে।

বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে কখনো লা লিগার শিরোপা জিততে পারেনি রিয়াল। এবার পারবে কী? সেটা সময়ই বলে দেবে। তার উপর রোনালদো যদি সত্যি সত্যিই আবারো নিষেধাজ্ঞার মুখে পড়েন তাহলে সময়টা যে আরো কঠিন হয়ে উঠবে জিনেদিন জিদানের রিয়ালের জন্য।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে