,

বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন পদচ্যুত করা হবে না

news-image

নিউজ ডেস্ক : প্রতিটি বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন পদচ্যুত করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে জনপ্রতিনিধি বলতে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এং সিটি ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলরদের বোঝানো হয়েছে।

রোববার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন নজরে এলে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

রুলে বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন দায়ী করা হবে না এবং জনপ্রতিনিদিধের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা তথা পদচ্যুত করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।

জনপ্রশাসন, স্থানীয় সরকার, আইন, মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন ও মহিলাবিষয়ক সচিবকে আদালতের আদেশ সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের