সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে বাংলাদেশে পাওয়া যাবে আইফোন ৮

news-image

নিউজ ডেস্ক : অ্যাপেলের অনুমোদিত প্রতিনিধি কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের বাজারে আসছে আইফোন-৮। আগামী (বৃহস্পতিবার) ২ নভেম্বর থেকে বাজারে ফোনটি পাওয়া যাবে। পাশাপাশি রবি এবং গ্রামীণ ফোনও বিশেষ প্যাকেজের মাধ্যমে বিক্রি করবে এই ফোন।

কম্পিউস্টারের বিজনেস কন্ট্রোলার (মোবাইল বিভাগ) মোহাম্মদ আফিস আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর অ্যাপেল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২২ সেপ্টেম্বর থেকে আইফোন-৮ বাজারে ছাড়ার ঘোষণা দেয়। ফোনটির প্রি-অর্ডার শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর থেকে।

অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়, আইফোন-৮ অনেকটাই আইফোন-৭ এর মতো। তবে নতুন এ ফোনে সিঙ্গেল ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক। রূপালী, ধূসর ও সোনালী (সোনালী ও গোলাপীর মাঝামাঝি) এই তিন রঙে পাওয়া যাবে পানি ও ধুলা প্রতিরোধী আইফোন-৮।

আর রয়েছে ‘ট্রু টোন প্রযুক্তি’ সম্বলিত নিউ রেটিনা এইচডি ডিসপ্লে। যা পারিপার্শ্বিক আলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে প্রদর্শনের স্বয়ংক্রিয় ক্ষমতাযুক্ত। আইফোন-৮ এর সাউন্ড সিস্টেমকে ২৫ শতাংশ উন্নত করা হয়েছে। আরও গভীর হয়েছে বেস।

এই ডিভাইসে ৬৪ বিটের এ১১ বায়োনিক চিপ থাকায় তা আইফোন-৭ এর চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে।

এর ক্যামেরা সেন্সর এবং প্রসেসর একেবারেই নতুন প্রযুক্তির। যা কম আলোতেও দারুণ কাজ করবে। থাকছে নয়েস রিডাকশন টেকনোলজি। এ ছাড়া আছে কালার ফিল্টারও।

ভিডিওর ক্ষেত্রে আইফোন-৮ প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমযুক্ত ৪কে ভিডিও কোয়ালিটি নিশ্চিত করেছে। সেই সঙ্গে স্লো-মোশন ভিডিওর জন্য এটি কাজ করবে প্রতি সেকেন্ডে ২৪০ ফ্রেম মুভ করার মাধ্যমে।

অ্যাপল জানিয়েছে, আইফোন-৮ বাজারে প্রচলিত অন্য অ্যান্ড্রয়েড ফোনের মতো ওয়ারলেস চার্জার ব্যবহার করা যাবে। এমনকি ব্যবহার করা যাবে থার্ড পার্টি ওয়ারলেস চার্জারও। ৬৪ জিবি এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৯ ডলার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা