,

প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : সাইবার দুনিয়ার ওপর ভীত হয়ে পড়েছেন বলিউড সেনসেশন সানি লিওন। ‘রাইস’ ছবির আইটেম গার্লের ভাষ্য, ‘বলতে বাধ্য হচ্ছি, আমি সাইবার জগতের প্রতিনিয়ত আতঙ্ক-অত্যাচারের শিকার। ব্যাপারটা এখন আমার কাছে ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি পরিত্রাণ চাই।’

খোঁজ নিয়ে জানা গেল মূল ঘটনা। অনেকেই টুইটার ও ইনস্ট্রগ্রামে সানিকে নিয়ে প্রকাশ করছেন অতিরঞ্জিত ভালোবাসা। কেউ কেউ চলে আসতে চাইছেন তার বাসাতেও।

সম্প্রতি সানির টুইটার ওয়ালে এক অপিরিচিত ব্যক্তি জানিয়েছে, সে কিছুক্ষণের মধ্যেই নাকি সানির বাড়ি আসতে চলেছে। আর তখনই বাড়িতে ছিল না সানির স্বামী ড্যানিয়েল। ফাঁকা-একা বাড়িতে আতঙ্কিত সানি নিজেকে বাঁচাতে হাতে তুলে নিয়েছিলেন কিচেন থেকে একটা ছুরি। যদিও লোকটি আসেনি কিন্তু ভয়ানক এক অজানা ভয় তাড়া করে বেরিয়েছিল তাকে।

আরেক ঘটনায় সানির এক টুইটার ফলোয়ার তাকে জানিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিছু মানুষের একটি দল হানা দিতে চলেছে তার বাড়িতে। বাড়ির দরজা ভেঙে তারা নাকি সানিকে নিয়ে যাবেন।

এমন খবর শোনা মাত্র শিউরে উঠেছিলেন সানি লিওন। এইসব আতঙ্ক থেকেই সানি তার পুরনো বাসা ছেড়ে, চলে এসেছেন এক নতুন আস্তানায়। তার মতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ভালো একটি সংযোজন আধুনিক জীবন যাত্রায়। তবে কেউ কেউ এটাকে নেতিবাচক ব্যবহার করে আতঙ্ক তৈরি করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের