,

বৃষ্টির আগে মাসাকাদজার দারুণ সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল শুরুতেই কাঁপিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়েকে। কিন্তু ভরসা হয়ে দলকে আগলে রাখল অনেক লড়াইয়ের অভিজ্ঞ একজনের ব্যাট। দারুণ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উদ্ধার করলেন হ্যামিল্টন মাসাকাদজা। দিনের খেলা আগেভাগেই শেষ হলো বৃষ্টিতে।

বুলাওয়েয়োতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রোববার খেলা হয়েছে ৬১ ওভার। মাসাকাদজার অপরাজিতে সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৬৯।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। ওপেনার সলোমন মিরেকে ফেরানোর পর ব্রেন্ডন টেইলরের বড় উইকেটও নেন কেমার রোচ। মাঝে গ্যাব্রিয়েল ফিরিয়ে দেন ক্রেইগ আরভিনকে। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে জিম্বাবুয়ে।

সেখান থেকেই মাসাকাদজার প্রতিরোধ, সঙ্গী পিটার মুর। প্রথম রানের দেখা পেতে ১৭ বল লেগেছে মাসাকাদজার। অভিজ্ঞ ব্যাটসম্যান ঠাণ্ডা মাথায় এগিয়ে নিয়েছেন দলকে।

শন উইলিয়ামসের অসুস্থতায় সুযোগ পেয়ে দারুণ খেলেছেন মুরও। মাসাকাদজার সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ১৪২ রানের দুর্দান্ত জুটি।

১৫৫ বলে ৫২ রান করে মুর বোল্ড হন রোস্টন চেইসের অফ স্পিনে লাইন মিস করে।

খানিক পরই মাসাকাদজা পঞ্চম টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেন ১৭০ বলে। এই ইনিংসের পথে ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান ছুঁয়েছেন ২ হাজার রানের মাইলফলকও। বৃষ্টিতে খেলা থামার সময় ৯ চার ও ২ ছক্কায় অপরাজিত তিনি ১০১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৬১ ওভারে ১৬৯/৪ (মাসাকাদজা ১০১*, মিরে ৪, আরভিন ০, টেলর ১, মুর ৫২, রাজা ৯; গ্যাব্রিয়েল ১/৩৭, রোচ ১/২৪, ব্ল্যাকউড ০/৮, হোল্ডার ০/২৮, বিশু ০/৪৬, চেইস ১/২৬)।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের