,

উখিয়ায় মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করবেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : উখিয়ায় ড্যাবের মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ প্রসঙ্গে ড্যাবের মহাসচিব এ জেড এম ডা. জাহিদ বলেন, চেয়ারপারসন আমাদের মেডিক্যাল উদ্বোধন করবেন।

আগেও যেমন প্রস্তুতি ছিল এখনো আছে।ড্যাবের কার্যক্রম বিএনপি চেয়ারপারসন, মহাসচিব ও রোহিঙ্গা ত্রাণবিষয়ক কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানান ডা. জাহিদ।

তিনি আরো বলেন, অস্থায়ী মেডিক্যালে এ পর্যন্ত প্রায় দুই লাখ রোহিঙ্গা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সেখানে ড্যাবের অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প মা, শিশু-স্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি বালুখালী, হাকিমপুর ও ময়নার গোলা শরণার্থী ক্যাম্পে প্রায় ১১ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে সেনাক্যাম্পে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এও জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য আজ সোমবার সকাল ১০টায় খালেদা জিয়ার কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়া যাবার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের