,

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার কান্দাইল ও শিবপুর উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কান্দাইলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মধ্যে ২ জন হলেন- সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন (৩২) ও রেজাউল করিম (৩৮)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হন অনেকেই। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে আরো ২ জনের মৃত্যু ঘটে।

এদিকে শিবপুর উপজেলার তারারচর এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল ১০টার এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর