,

অডিশনের নামে কুপ্রস্তাব, বিস্ফোরক অভিযোগ বাঙালি অভিনেত্রীর

news-image

বিনোদন ডেস্ক :হার্ভে ওয়েনস্টাইনের ভূত সিনেজগতের ঘাড় থেকে নামছে না। হলিউড তোলপাড় তো হয়েইছে। সাড়া পড়েছে বলিউড এবং দক্ষিণী সিনেমার অন্দরেও। প্রতিষ্ঠিত থেকে তরুণ-একে একে অভিনেত্রীরা মুখ খুলছেন। সিনেমার নামে যৌন কুকীর্তি যে দেদার চলছে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবার তা নিয়েই মুখ খুললেন বাঙালি অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী।

 

সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে সরব হয়েছেন চিত্রাঙ্গদা। জানিয়েছেন দুটি ঘটনার কথা। একবার এক ছবির জন্য তাঁকে মেল পাঠিয়ে আসতে বলা হয়। কিন্তু পরে একজন কো-অর্ডিনেটর বলেন, তিনি এই ছবির জন্য উপযুক্ত নন। তাঁকে অন্য কম বাজেটের ছবিতে সুযোগ করে দেওয়া হবে। অভিনেত্রী জানতে চান, যে প্রজেক্টের জন্য ডাকা হয়েছে সেই ছবিতে কেন তিনি কাজ করতে পারবেন না? তাঁর প্রোফাইল ঠিকঠাক বলেই তো তাঁকে ডাকা হয়েছে। তখন ওই কো অর্ডিনেটর তাঁকে জানিয়েছিলেন, আসলে বড় বাজেটের ছবি যাঁরা করেন, সেই ক্লায়েন্টরা আরও অন্য কিছু চান। অভিনেত্রীদের কখনও তাঁদের সঙ্গে থাকতে হয়। ইঙ্গিতে বুঝিয়ে দেন ঠিক কী চাওয়া হচ্ছে তাঁর থেকে। তারপর ওই কো-অর্ডিনেটর জানতে চেয়েছিলেন, চিত্রাঙ্গদা কমপ্রোমাইজের পথে কি যেতে চান? অভিনেত্রী মুখের উপর না বলায়, কো-অর্ডিনেটর জানিয়েছিলেন সেই কারণে তাঁকে ছোট বাজেটের ছবির দিকেই ঝুঁকতে হবে।

 

অপর একটি ঘটনারও উল্লেখ করেছেন তিনি। যেখানে, একই সঙ্গে বিভিন্ন ভাষায় একটি ছবি হওয়ার কথা ছিল। যথারীতি অডিশনের জন্য তাঁকে ডাকা হয়। কিন্তু আদতে দেখা গেল অডিশন ছিল স্রেফ চোখে ধুলো দেওয়ার জন্য। অডিশনে গিয়ে অভিনেত্রী দেখেছিলেন, না আছে চিত্রনাট্য, না অন্য কিছু। তিনি চলে আসেন। পরে তাঁকে ফোন করে বলা হয়, অডিশনে তিনি পাস করেছেন। তিনি কি ছবিটি করতে রাজি হবেন? তখন ছবির নাম, চরিত্র ইত্যাদি আনুষাঙ্গিক ডিটেলস জানতে চান চিত্রাঙ্গদা। কিন্তু সেসব না জানিয়ে তাঁকে বারবার বলা হয়, তিনি কি সহযোগিতা করবেন? অভিনেত্রীর বক্তব্য সম্ভবত ‘কমপ্রোমাইজ’ শব্দের বদলেই ‘কো-অপারেট’ শব্দটি ব্যবহার করা হচ্ছিল। এরপর সরাসরি জানতে চাওয়া হয়, তিনি কি পরিচালকের সঙ্গে রাত্রিবাস করতে পারবেন? এরপরই প্রচণ্ড রেগে গিয়ে ফোন কেটে দেন চিত্রাঙ্গদা।

 

তরুণ এই অভিনেত্রীর অভিজ্ঞতা জানান দিচ্ছে সিনেদুনিয়ায় যৌন নিগ্রহ কী প্রবল। এবং তার শিকার মূলত তরুণ অভিনেত্রীরাই। বস্তুত হার্ভে ওয়েনস্টাইন কাণ্ড বিশ্বে সাড়া ফেলার পরই এ নিয়ে সরব হয়েছেন সব স্তরের অভিনেত্রীরা। নাগমা থেকে প্রিয়াঙ্কা চোপড়া বা রিচা চাড্ডারাও মুখ খুলে জানিয়ে দিয়েছেন বলিউডেও আছেন ওয়েনস্টাইনরা। দ্বিধাহীন ভাষায় সে সত্যি আরও একবার প্রকাশ করে দিলেন বাঙালি অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে