,

দিপীকার প্রশংসায় মাধুরী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের রুপালি পর্দার দুই যুগের দুই সুন্দরী মাধুরী দিক্ষীত ও দিপীকা পাডুকোন। বর্তমান সময়ে মাধুরী অভিনয়ে নিয়মিত না হলেও রুপালি পর্দায় নিয়মিতই আলোর দ্যূতি ছড়াচ্ছেন দিপীকা পাডুকোন। সাফল্যের ধারাবাহিকতায় পেলেন অগ্রজ মাধুরীর প্রশংসাও।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে মারাঠি ফিল্ম আ্যওয়ার্ড। আর সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুই সুন্দরী। অনুষ্ঠান শেষে দিপীকার প্রশংসায় মাতেন মাধুরী। ‘পদ্মাবতী’ ছবির প্রকাশিত গানে দিপীকার দুর্দান্ত নাচ এবং অভিনয়ের জন্য তাকে অভিনন্দন জানান।

দেবদাস ছবির নায়িকা মাধুরী বলেন, বলিউডের যোগ্যতম একজন নায়িকা হিসেবেই এগিয়ে যাচ্ছেন দিপীকা। আগামীতে সে আরো ভালো করবে আমার বিশ্বাস করি। তার অভিনয়, হাসি, গ্ল্যামার আমাকে মুগ্ধ করে।

জানা গেছে, মারাঠি ফিল্ম আ্যওয়ার্ড অনুষ্ঠানটি শেষে দুজন ক্যামেরার সামনে একসাঙ্গে ছবিও তোলেন এবং কিছুক্ষণ খোশ গল্পে মেতেছিলেন।

দিপীকা পাডুকোন অভিনীত পদ্মাবতী ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ঐতিহাসিক এ কাহিনির ওপরই নির্মিত হচ্ছে সঞ্জয় লীলা বানসালি। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সঞ্জয় লীলা বানসালির এ ঐতিহাসিক ছবি। ছবির গল্প শুধু ঐতিহাসিক নয়, এটি নির্মাণে যে পরিমাণ ঝক্কি পরিচালককে পোহাতে হয়েছে, তা-ও বুঝি বলিউডে ইতিহাস হয়ে থাকবে। এ ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন শহীদ কাপুর ও রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের