সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দরিদ্র জনসংখ্যা এখনো সন্তোষজনক পর্যায়ে নামেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে দরিদ্র জনসংখ্যা এখনো সন্তোষজনক পর্যায়ে নামেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, দেশে এখন তিন কোটি দরিদ্র জনসংখ্যা রয়েছে যা মোট জনসংখ্যার ২২ শতাংশ। রোববার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উন্নয়ন মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছয় দিনের উন্নয়ন মেলার আয়োজক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।

দারিদ্র্যে হার কমিয়ে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্র্যের হার আরও কমিয়ে আনতে চাই। ২০২৪ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই।’ এ সময় মন্ত্রী দারিদ্র্য দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন। উন্নয়ন মেলার আয়োজক পিকেএসএফের প্রশংসা করে আবদুল মুহিত বলেন, ‘পিকেএসফ ২৭ বছর হয় প্রতিষ্ঠা হয়েছে। তাদের ২৭৭টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘কোনো ধরনের বিদেশি সাহায্য ছাড়াই ২৯ বছর আগে পিকেএসএফ যাত্রা শুরু করেছে।পরবর্তীতে কাজের মাধ্যমে সবার দৃষ্টি আর্কষণ করায় কিছু বিদেশি সাহায্য পেয়েছে। আমাদেও উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা দারিদ্র দূরীকরণ। দেশে দারিদ্র এখন ২২ দশমিক ৫শতাংশ’।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা