,

আফগানিস্তানে তালেবান হামলায় ১৩ পুলিশ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে তালেবানদের হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার খান আবাদ জেলার ওই তল্লাশি চৌকিতে এ হামলার ঘটনা ঘটে।

খান আবাদ জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হায়াতুল্লাহ আমেরি জানিয়েছেন, তালেবানদের হামলার কবল থেকে মাত্র একজন পুলিশ সদস্য পালিয়ে আসতে সক্ষম হয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন।

চলতি মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে তালেবান। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল এসব হামলার লক্ষ্য। এসব হামলায় এ পর্যন্ত দুই শতাধিক লোক নিহত হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তানে তাদের অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এরপর থেকেই দেশটিতে নতুন করে তালেবান হামলা শুরু হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র দেশটিতে নতুন করে অভিযানের ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট