,

মার্কিন কর্মকর্তাদের উপর ‘শব্দতরঙ্গ হামলা’র দাবি মিথ্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের ওপর কোনো ‘শ্রবণাতীত শব্দতরঙ্গ হামলার’ ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কিউবা। একইসঙ্গে দেশটির জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলার দাবি স্রেফ ‘রাজনৈতিক অপকৌশল’।

যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিকদের সঙ্গে ওয়াশিংটনে এক বৈঠককালে এ কথা বলেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। যুক্তরাষ্ট্রের এই হামলার দাবি ‘পুরোপুরি মিথ্যা’ বলেও মন্তব্য করেন তিনি।

গত আগস্টে পররাষ্ট্র দফতর দাবি করেন, কিউবায় মার্কিন দূতাবাসে ১৬ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। কারও মাথা ব্যাথা কেউবা কানে কম শুনছেন। ‘শ্রবণাতীত শব্দতরঙ্গ ’ হামলার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলেও সেসময় জানানো হয়।পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নুরেট বলেছিলেন, এই হামলা প্রতিহত করা হয়েছে। অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সন্দেহ , কিউবার গোয়েন্দা সংস্থা হয়তো এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল যার কারণে তাদের এ ধরণের শ্রবণ সমস্যা দেখা দিয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্র দফতরের এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করা হয়নি আজও।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ বলেছেন, ‘ এই অভিযোগের কারনে উভয় দেশ ও সরকারের মাঝে সম্পর্কের গুরুতর অবনতি ঘটেছে।’

তিনি বলেন, ‘দুই দেশের সরকারের মধ্যে বিরোধিতার কারণে সাধারণ নাগরিকদের ক্ষতি করা কিউবার সরকারের দৃষ্টিতে অগ্রহণযোগ্য ও অনৈতিক।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট