,

ধর্মগুরু হয়ে ওঠার গোপন রহস্য ফাঁস করলেন রাধে মা

news-image
অন্যান্য স্বঘোষিত ধর্মগুরুর মতো তিনি নন। তার সাজপোশাকও অনেকটা আলাদা। বারবারই নানা ইস্যুতে ছিলেন আলোচনায়। তিনি রাধে মা। এবার নিজের মুখে নিজের অজানা গল্প ফাঁস করলেন তিনি। জানালেন, কেন ছোটো পোশাক পরেন? বললেন এক জন সাধারণ গৃহবধূ থেকে ‘ধর্মগুরু’ হয়ে ওঠার ভেতরের কাহিনী।
রাধে মা বলেন, বিদেশে গেলে বা ব্যক্তিগত পরিসরে ছোট পোশাক প্রায়শই পরে থাকেন তিনি। আর এর মধ্যে কোনও ভুলও দেখেন না রাধে মা। তার কথায়, পোশাক ‘ক্যারি’ করাটাই আসল বিষয়। তিনি ছোটো পোশাক ‘ক্যারি’ করতে পারেন, তাই পরেন।
তার সন্তানরাও যে কতটা তার দেখভাল করেন, তাও মনখুলে বলেন তিনি। তার কথায়, আমার সন্তানরা কখনই আমার অযত্ন করেনি। আমি যাতে বিলাসবহুল জীবন কাটাতে পারি, সেদিকে সবসময়ই নজর রেখেছে ওরা।
রাধে মা ওরফে সুখবিন্দর কউর জানান, দুই সন্তান-সহ তাকে ফেলে রেখে তার স্বামী বিদেশে পালিয়ে যান। তারপর থেকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়েছেন তিনি। সন্তানদের একা বড় করেছেন।
শ্বশুরবাড়ির সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। এই সময়েই তিনি এক গুরুর কাছে যান। তিনিই তাকে ‘মা চণ্ডীর’ রূপ বলেছিলেন। এরপর থেকেই তিনি ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নেন।
রাধে মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মুম্বাইয়ের এক ব্যক্তির কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তবে এসবই মিডিয়ার অপপ্রচার বলে দাবি করেছেন তিনি। রাধে মা বলেন, অনেক সময়েই আমাকে নিয়ে অনেক ধরনের খবর প্রচারিত হয়। তাতে আমি ব্যথিত হই। আমার জীবন একটা খোলা বইয়ের মতো। তবে রাম রহিম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কিছু বলতে নারাজ এই ধর্মগুরু। খবর জি নিউজ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট