,

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

news-image

আবু রায়হান চৌধুরী,  হোমনা (কুমিল্লা) : সারাদেশের মতো কুমিল্লার হোমনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার হোমনা থানা আয়োজিত ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহযোগিতায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের পৃষ্ঠপোষকতায় এতে সভাপতিত্ব করেন থানা কমিউনিটি পুলিশিং’র সমন্বয়ক সৈয়দ মো. ইসমাইল।

চুরি, ডাকাতি, মাদক ও বাল্যবিবাহসহ সামাজিক নানা অপরাধ নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা এনামুল হক ইমন, উপজেলা নির্বাহী অফিসার খান মো. নাজমুস শোয়েব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, কমিউনিটি পুলিশিংয়ের মহিলা সম্পাদক রেহানা মজিদ, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন ও ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, আ’লীগ সাংগঠনিক সম্পাদ মাহবুবুর রহমান খন্দকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাংবাদিক আবদুল হক সরকার সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাধারণ সম্পাদকগণ। শেষে শিল্পকলা একাডেমিতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের