সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশের দাম ১০ হাজার টাকা!

news-image

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে তিন কেজি ওজনের একটি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ মৌসুমের শেষ পর্যায়ে শুক্রবার রাতে বেলাল মাঝির জালে ধরা পড়া এ ইলিশ কিনেছেন মনপুরার মৎস্য ব্যাবসায়ী ও আড়তদার মো. ফরহাদ হাওলাদার।

এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জানিয়েছেন বেলাল। মাছটি পেয়ে দ্রুত মনপুরার সবচেয়ে বড় রামনেওয়াজ বাজার মৎস্য ঘাটে নিয়ে আসেন তিনি। মাছটি বিক্রির জন্য মৎস্য আড়তে আনলে ইলিশ মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।

জানা যায়, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটের বেলাল মাঝি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। পরে মাছটি বিক্রির জন্য রাত ৮টায় রামনেওয়াজ মৎস্য ঘাটে আনলে মনপুরার মৎস্য ব্যাবসায়ী ফরহাদ সর্বোচ্চ দাম হাকিয়ে ৩ কেজি ওজনের ইলিশ মাছটি ১০ হাজার তিশ টাকা কিনে নেন।

ফরহাদ বলেন, গত বছরও এতো বড় ১টি মাছ জেলেরা পেয়েছিল। আমি সেই মাছটি কিনতে পারিনি। এবার সবচেয়ে বড় ইলিশ মাছটি কিনতে পেরে আমি খুব খুশি। মাছটি আমার প্রিয় নেতা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবকে উপহার দেব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা