,

শেখ হাসিনা সম্পর্কে মিথ্যাচার করেছেন খালেদা জিয়া : ওবায়দুল কাদের

news-image

নোয়াখালী প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া আদালতে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, মায়া কান্না করেছেন-তথাকথিত সহানুভূতি অর্জনের জন্য। এটা রাজনৈতিক ভাষা নয়, এটা রাস্তার ভাষা। সাবেক একজন প্রধানমন্ত্রী-তার কাছে রাস্তার ভাষা আমরা আশা করি না।

শুক্রবার দুপুরে নোয়াখালীর সোন্দলপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে যাওয়া-আসার সময় রাস্তায় সভা করে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

পরে বিকেলে ওবায়দুল কাদের একই স্থানে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বলেন, নারী ও তরুণরাই হচ্ছে আগামী নির্বাচনে অন্যতম হাতিয়ার। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তিনি আহ্বান জানান।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর