সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সেনা মোতায়েন না হলে সংকট থেকেই যাবে : ফখরুল

news-image

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনকালীন সহায়ক সরকার, সেনা মোতায়েন ও সংসদ ভেঙে দেয়ার উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকার যদি অর্জন না হয়, সংসদ ভেঙে দেয়াসহ নির্বাচনে যদি সেনা মোতায়েন না করা হয় তাহলে সে নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য হবে না। বর্তমানে যে সংকট রয়েছে তা থেকেই যাবে।

তিনি বলেন, আমি আগেই বলেছি, নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো ও আইওয়াশ। সুতরাং সংসদ ভেঙে দিয়ে ও নির্বাচনে সেনা মোতায়েন না করলে সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা