সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিখ্যাত তারকাদের মৃত্যুর আগে তোলা শেষ ছবি

news-image

বিনোদন ডেস্ক : ‘মৃত্যু’ শব্দটির সঙ্গে মিশে আছে এক অজানা ভয়। কিন্তু যারা জেনে-বুঝে মৃত্যুকে বরণ করে নিচ্ছেন, তাদের মানসিকতার হদিস পাওয়া কী আর সোজা কথা! তবে মৃত্যুর আগ মুহূর্তে তাদের চেহারা দেখে হয়তো মনোবিজ্ঞানীরা অনেক কিছুই বের করতে পারবেন।

এমনকি সাধারণ মানুষও কারো মৃত্যুর আগের ছবি দেখামাত্র একটু চমকে উঠবেন। চমকপ্রদ কিছুই হয়তো নেই, তবুও এগুলো কিছু মানুষের মৃত্যুর আগের শেষ ছবি।

জন লেনন


বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের প্রতিষ্ঠাতা জন লেননের এই ছবিটি তার জীবদ্দশার শেষ ছবি। রেকর্ডিং স্টুডিও থেকে ম্যানহাটানের অ্যাপার্টমেন্টে ফেরার সময় তোলা ছবি। তার পাশের মানুষটি মার্ক ডেভিড চ্যাপম্যান। এই মানুষটিই জনকে গুলি করেছিল।

পল ওয়াকার


ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এই বিখ্যাত তারকা দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়েই মৃত্যুবরণ করেন। ছবির গাড়িতে চড়েই তিনি রওনা দিচ্ছিলেন। তখন তোলা ছবি।

যাওয়ার পথেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

মাইকেল জ্যাকসন


কিং অব পপ দুচোখ বুজেছিলেন ২০০৯ সালের ২৫ জুন। অতিমাত্রায় ঘুমের ওষুধ গ্রহণের ফলে মৃত্যু ঘটে। লস অ্যাঞ্জেলসের স্ট্যাপলস সেন্টারে ‘দিস ইজ ইট’ শোয়ের সব টিকেট বিক্রি হয়ে গেছে। ওই শো-এ মঞ্চে চর্চার সময় তোলা ছবি। এটাই শেষ ছবি।

হুইটনি হিউস্টোন


বেভার্লি হিল্টনে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রিহার্সেল পার্টি থেকে থেকে ফেরার পথে আলোকচিত্রীর ক্যামেরায় এভাবেই ধরা পড়েন হুইটনি হিউস্টোন। এর দুদিন পরেই ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি হুইটনির বাসার বাথটাবে পাওয়া যায় তার মৃতদেহ। পপ-সৌল সংগীত জগতের অসাধারণ জনপ্রিয় শিল্পী ছিলেন হুইটনি হিউস্টন৷ বহুমুখি প্রতিভার অধিকারী এই সংগীত তারকা পেয়েছিলেন আকাশচুম্বী সাফল্য ও স্বীকৃতি৷

৮০ এবং ৯০’এর দশকে হুইটনি হিউস্টন ছিলেন বিশ্বের সবচাইতে জনপ্রিয় নারী সংগীত শিল্পী। ১৯৮৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘হুইটনি হিউস্টন’ তাঁকে এনে দেয় বিশ্বব্যাপী খ্যাতি এবং তাঁর উঁচু সুরেলা কণ্ঠে ‘ব্যালেড’ আঙ্গিকের গান জয় করে নেয় লক্ষ মানুষের হৃদয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা