,

একাধিক নারীকে ধর্ষণের সাজা পেল তরুণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই নারীকে ধর্ষণ ও অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে কায়রন হাচিনসন (২০) নামের এক তরুণকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাচিনসন ১৭ ও ২৪ বছরের দুই নারীকে ইংল্যান্ডের টানব্রিজ ওয়েলস এলাকায় ধর্ষণ করেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলাপের পর ১৪ বছরের এক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মতো অপরাধ করেন তিনি।

বিচারক মার্ক জোনাথন ডেনিস অপরাধী হাচিনসনকে যৌন বিকৃত ও সুবিধাবাদী হিসেবে অভিহিত করেছেন। মেইডস্টোন ক্রাউন আদালতে সাজা ঘোষণার সময় বিচারক বলেন, হাচিনসন অল্পবয়সী মেয়েদের বিপদে ফেলে সুবিধা নিতেন।

আদালতে শুনানিতে বলা হয়, হাচিনসন টানব্রিজ ওয়েলস এলাকার কাছে গত বছরের ২ অক্টোবর গাড়ির ভেতর ও বাইরে ১৭ বছরের ওই মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।

কৌঁসুলি ক্রিস্টোফার মে বলেন, এর ছয় দিন পর হাচিনসনের সঙ্গে ২৪ বছর বয়সী ফরাসি এক নারীর আলাপ হয়। হাচিনসন তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাসল এলাকার কাছে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করেন।

এর এক মাস আগেও আরেক অপরাধ করেন হাচিনসন। ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেন। আদালতের শুনানিতে বলা হয়, হাচিনসন ওই মেয়েটির সঙ্গে ফেসবুকে আলাপ করেন। এরপর তাকে স্কুল থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানেই তাকে যৌন হয়রানি করেন। এর কয়েক দিন পর আবারও মেয়েটির সঙ্গে যৌন সম্পর্ক করেন হাচিনসন। এই সম্পর্কের কথা মেয়েটিকে তিনি গোপন রাখতে বলেন।

হাচিনসনের কম্পিউটারে জোরপূর্বক যৌন আচরণের বিষয়ে তাঁর আগ্রহ থাকার তথ্যপ্রমাণ মিলেছে।

গত বছর হাচিনসনের বিরুদ্ধে চার নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। এ ছাড়া তিনটি ধর্ষণের অভিযোগ, হত্যাচেষ্টা ও ছয় ধরনের যৌন হয়রানির অভিযোগ থেকেও রেহাই পান হাচিনসন। সূত্র: বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট