সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দ্বীপে মাত্র ১০ দিনে ৩৫২ বার ভূমিকম্প!

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর কোনও না কোনও স্থানে প্রতিদিনই ভূমিকম্প অনুভূত হয়। কোথাও বড় মাত্রার আবার কোথাও স্বল্প মাত্রার।

বড় মাত্রার ভূমিকম্প হলেই চলে ধ্বংসের তাণ্ডবলীলা। কিন্তু পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মাত্র ১০ দিনের ব্যবধানে ৩৫২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বীপটির নাম লা পালমা। অবস্থান স্পেনে। তবে এ ঘটনাকে বড় কোনও সুনামির সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৈজ্ঞানিকরা বলছেন, স্পেনের লা পালমা দ্বীপে সম্প্রতি এক সপ্তাহ সময়কালের মধ্যে ৩০০ বারের অধিক ভূমিকম্প ঘটেছে। তবে লাগাতার ভূমিকম্পের কারণ সন্ধানে বৈজ্ঞানকিরা দ্বীপটির ওপর এখন ২৪ ঘণ্টাই নজরদারি করছেন।

যদিও ওই ভূমিকম্পগুলোর বেশিরভাগই ছোট মাত্রার ছিল যা দ্বীপবাসীদের অনেকেই টের পাননি। মোট কথা সেগুলো ধ্বংসাত্মক নয়।

তবে ভূমিকম্প তো ভূমিকম্পই- যে কোনো সময়ে ঘটে যেতে পারে ভয়াবহ উচ্চমাত্রার কম্পন। এমনটাই তো ঘটে থাকে অনেক প্রলয়ংকরী ভূমিকম্পের ক্ষেত্রে।
এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ ও ৭ অক্টোবর দুদিনের ভূমিকম্পের ৪০টির বেশি ঘটনা ঘটে ওই দ্বীপে। বেশিরভাগ ভূ-কম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ২.৭ এর ঘরে। এরপর ১৩ অক্টোবর একদিনে আসে ৪৪ টি ভূ-কম্পের ঘটনা যেগুলোর বেশিরভাগের মাত্রা ছিল ২.১।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা