,

রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে নয়, প্রজ্ঞাপন জারি

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বৈবাহিক সম্পর্ক স্থাপন না করতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বুধবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব জিএম নাজমুছ শাহাদাৎ স্বাক্ষরিত আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ওই নির্দেশনার কথা জানানো হয়।

এতে নিকাহ রেজিস্ট্রারদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিয়ে সম্পন্ন করতে জাতীয় পরিচয়পত্র দেখে নিকাহ রেজিস্ট্রেশন করার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মেয়েদের সঙ্গে বাংলাদেশি ছেলেদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বেড়েছে। কিছু নিকাহ রেজিস্ট্রার এই অপতৎপরতায় লিপ্ত। বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ই বাংলাদেশি নাগরিক কিনা- তা নিশ্চিত হতে হবে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলায় বর-কনের জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব নিকাহ রেজিস্ট্রারদের নির্দেশনা দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এ ক্ষেত্রে গাফিলতি দেখা গেলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের