,

পথশিশুদের সঙ্গে যেমন কাটল পরীর দুপুর

news-image

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। মঙ্গলবার ছিলো তার জন্মদিন। জন্মদিনের দুপুরটা বিশেষভাবে কাটানোর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন এই গ্ল্যামারাস নায়িকা। বলেছিলেন, দুপুরে রাজধানীর একটি পথশিশু কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেবো।


সে অনুযায়ী জন্মদিনের দুপুরটা তার নির্মল আনন্দেই কাটলো। এ সময় তাকে ঘিরে আনন্দে মেতে ছিলো সুবিধাবঞ্চিত শিশুরা।  মঙ্গলবার সন্ধ্যায় এসব শিশুর সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের বেশকিছু ছবি ফেসবুকে পোস্ট করেন পরী।

জন্মদিনের দুপুর এমনভাবে কাটানোর জন্য ভক্ত-দর্শরাও ছবিতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভাসিয়েছেন প্রশংসায়। ছবিতে জনপ্রিয় এই নায়িকাকে পথশিশুদের বই উপহার দিতে দেখা যায়।

এ সময় বেলুন ফোলানোসহ বিভিন্ন খুনসুটিতে মেতে ছিলেন তিনি। শিশুদের নিয়ে জন্মদিনের কেকও কাটেন। এর আগে গতবারও পথশিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন পরীমনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর