,

নিখোঁজ চিকিৎসক বাসায় ফিরলেন সাত দিন পর

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ থেকে নিখোঁজের সাত দিন পর আজ মঙ্গলবার ভোরে বাসায় ফিরেছেন চিকিৎসক আলী আল রসুল আতিক (৩৮)। তাঁর ভাই রবিউল ইসলাম দুপুরে এ খবর নিশ্চিত করেছেন।

ডা. আতিক কিছুটা অসুস্থ। বাসায় যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন তিনি। আজ কোনো একসময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস।

ডা. আতিক ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের (সিবিএমসিবি) ফিজিওলজি বিভাগের প্রভাষক। গত ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকার বাসা থেকে বের হন তিনি। ওই দিন তিনি কর্মস্থলে যাননি। বাসায়ও ফিরে যাননি। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় যান। রাতেই তাঁর মা জোবেদা নাহার চৌধুরী থানায় একটি জিডি (নম্বর ১৫১৪) করেন। এরপর তাঁকে উদ্ধারে তৎপর হন র‍্যাব ও পুলিশ সদস্যরা।

ডা. আতিক এত দিন কোথায় ছিলেন, কেউ তাঁকে অপহরণ করেছিল কি না এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর