,

স্বামী-সন্তান নিয়ে তাজমহল দর্শনে মাধুরী

news-image

বিনোদন ডেস্ক : মোঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের প্রতি প্রেমের নিদর্শনস্বরূপ নির্মাণ করে গেছেন তাজমহল। এবার সে তাজমহল দর্শনে গেলেন বহু পুরুষের প্রেমের প্রতীক হয়ে থাকা বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিত।

সম্প্রতি মাধুরী ও তার স্বামী নেনের ১৮ বছরের বিবাহবার্ষিকী পূর্ণ হয়। সেই উপলক্ষে এ দম্পতি আগ্রায় অবস্থিত সতেরো শতাব্দীর অমূল্য স্থাপনায় ঘুরতে যান। নিজের এই ঘুরতে যাওয়ার কথাটি জানিয়েছেন ব্যক্তিগত টুইটারে একটি ছবিও প্রকাশ করেছেন মাধুরী। সেখানে দেখা গেল স্বামী-সন্তানসহ বেশ খোশ মেজাজে আছেন এই অভিনেত্রী।

১৯৯৯ সালে ১৭ অক্টোবর পেশায় চিকিৎসক ডা. নেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাধুরী। দাম্প্যত জীবনে তাদের রায়ান ও আরিন নামে দুইটি ছেলে রয়েছে।

শাহরুখ খানের বিপরীতে ‘দেবদাস’ ছবির পর ২০০৫ সালে পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। সেখানে স্বামী সন্তান নিয়ে গড়ে তুলেছিলেন সুখের দাম্পত্য জীবন। তবে অভিনয় যার রক্তে মিশে থাকে সে মানুষ অভিনয় থেকে দূরে থাকেন কেমন করে! তাই ২০১১ সালের দিকে আবারও স্বপরিবারে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।

নতুন করে কাজ করেন বেশকিছু ছবিতে। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘গুলাব গ্যাং’। এখানে একজন প্রতিবাদী নারী নেত্রীর চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। এছাড়া নতুন একটি মারাঠিতে অভিনয় করতে যাচ্ছেন মাধুরী। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন তেজাস প্রভা ও বিজয় ডিওস্কার।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর