,

জামায় এই লুপের রহস্য জানেন কী?

news-image

কেন এই লুপ পুরুষদের জামা রাখা হয়, তাও অনেকের কাছেই অজানা। তবু থাকে।
শুধু কি ফ্যাশন? নাকি এর অন্য কোন কার্যকরিতাও আছে? বস্তুত কাজে লাগে না বলেই অধিকাংশ পুরুষ এই লুপের কথা ভুলে থাকেন। কিন্তু একটা বিশেষ প্রয়োজনেই এর সূত্রপাত। পুরুষদের ফ্যাশনে বহু বিবর্তন হয়েছে। আর ছয়ের দশক থেকে এই লুপ পুরুষদের জামার অত্যাবশকীয় অংশ হয়ে গেছে।

কিন্তু কেন এই লুপ? জানা যাচ্ছে, এই ধরনের লুপকে বলা হত ‘লকার লুপ’। ইস্ট কোস্ট নাবিকদের জন্যই পোশাকে এই বিশেষ অংশটির সংযোজন হয়েছিল। দিনের পর দিন সমুদ্রে কাটাতে হত তাদের। জামা পরিষ্কার করে হ্যাঙ্গার ছাড়াই এই লুপের সাহায্যে তারা ঝুলিয়ে দিতেন কোন তারে। তাতেই শুকনো হত জামা।
তাছাড়া এই লুপটি এমন অবস্থানে থাকে যে, এইভাবে জামা ঝুলিয়ে রাখলে তাতে ভাঁজও পরে না। ফলে পরদিন আবার ওই পোশাকই পরতে পারতেন নাবিকরা। অনেক সময় জাহাজের হুকেই জামা ঝুলিয়ে রাখতেন তাঁরা। ফ্যাশনের দুনিয়ায় এই লুপকে বলা হয় ‘লকার লুপস’।

মূলত এই সুবিধার জন্য লুপের আবিষ্কার। কিন্তু নাবিকদের কার্যকরিতা টপকে তা উঠে আসে স্থলভূমিতেও। আর ফ্যাশন জগতে রীতিমতো হলুস্থূল লাগিয়ে দেয়। নাবিকদের প্রয়োজন এতদিনে ফুরিয়েছে। কিন্তু ফ্যাশনের জগত থেকে এই লুপের বিদায় হয়নি। আর তাই আজও পুরুষদের পোশাকে থাকে এই ‘লকার লুপস’। ফ্রুট লুপস বলেও তা জনপ্রিয় হয়ে ওঠে। জানা যায়, আধুনিক সময়ে ছেলেদের রিলেশনশিপ স্ট্যাটাসও নির্ধারণ করে এই ফ্রুট লুপ। কোথাও কোথাও এরকমও রেওয়াজ আছে যে, মহিলারা তাঁদের পছন্দের পুরুষের শার্টের লকার বা ফ্রুট লুপটি ছিঁড়ে দেন। তাতেই তাঁদের পছন্দের ঠিকানা লেখা থাকে। আবার আইভি ডেটিং কালচারে পুরুষরা কমিটেড বোঝাতে নিজেরাই লুপটি ছিঁড়ে রাখেন। অর্থাৎ এনগেইজমেন্ট রিংয়ের যা কাজ, এই লুপই যেন প্রকারন্তরে সে কাজ করে দেয়। যদিও এখন সেরকম কোন কিছুই প্রয়োজনীয়তা নেই। কেবল ফ্যাশন হয়েই শার্টের পিছনে ঝুলে থাকে ছোট্ট লুপটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে