সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এক শ্রেণির মানুষ আছে যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। তাদের ষড়যন্ত্র থেমে নেই, আর এইসব ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে চলেছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে দেশের অর্থনৈতিক অবস্থা ও পদ্মা সেতু সংক্রান্ত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, পদ্মা সেতু নিয়ে কম ষড়যন্ত্র হয়নি। বিশ্বব্যাংক সহযোগিতার কথা বললেও পরে তারা সরে গেছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

সুশীল সমাজের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা (সুশীল সমাজ) মনে করে, আমরা স্মার্ট, ভালো ইংরেজি বলতে পারি। টাকা কামিয়েছি বেশ। কিন্তু ক্ষমতায় তো যেতে পারছি না। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। টাকা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে মানুষের ভালোবাসা প্রয়োজন।

আমাদের বুদ্ধিজীবীরা দেশের প্রশংসার পরিবর্তে দেশকে টেনে নামানোর কাজে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।

সবকিছুতেই বিদেশিদের ওপর নির্ভর করা ঠিক নয়- মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অনেকে মনে করেন বিদেশিরা যা বলে তাই ঠিক। আমরা তাদের ওপর নির্ভর করি- এটা ঠিক নয়। সত্য-মিথ্যা যাচাইয়ে বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই। বিদেশিদের সার্টিফিকেট ছাড়া আমরা চলতে পারি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা