,

মা হলেন অভিনেত্রী এশা দেওল

news-image

বিনোদন ডেস্ক : মা হয়েছেন অভিনেত্রী এশা দেওল। রোববার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এটি এশা ও ভারত তাখতানি দম্পতির প্রথম সন্তান।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও অভিনেত্রী হেমা মালিনীর মেয়ে এশা দেওল। ধুম, যুবাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন এশা। সিনেমা ছেড়ে মাঝে রিয়েলিটি শো ‘রোডিস’র বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু বর্তমানে সেটি থেকেও বিরত রয়েছেন। সংসারের প্রতি মনোযোগী হতেই নাকি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত এপ্রিলে প্রথম এশার মা হওয়ার খবরটি জানা যায়।

২০১২ সালে ব্যবসায়ী ভারত তাখতানিকে বিয়ে করেন এশা। স্কুল জীবনের বন্ধু ছিলেন তারা। হেমা মালিনী পরিচালিত ‘টেল মি ও খুদা’ (২০১১) সিনেমার সেটে পুনরায় তাদের দেখা হয় এবং পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সর্বশেষ ২০১৫ সালে ‘কিল দেম ইয়ং’ সিনেমায় দেখা গেছে এশাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর