,

দুই লাখ রোহিঙ্গার দায়িত্ব নেওয়ার আশ্বাস তুরস্কের

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে দুই লাখের থাকা, খাওয়াসহ সব ধরনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। কক্সবাজারের কুতুপালংয়ে এক হাজার থেকে ১২০০ একর জমিতে ‘টার্কিশ জোনে’ এসব রোহিঙ্গাকে সহায়তা করার আশ্বাস দিয়েছে দেশটি।

সচিবালয়ে গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক সাক্ষাত্ করে এ আশ্বাস দেন।

মন্ত্রী মায়া বলেন, টার্কিশ জোন হিসেবে তারা জায়গাটা চিহ্নিত করেছেন। এই জোনে ৫০ হাজার শেড করে দুই লাখ রোহিঙ্গার থাকার ব্যবস্থা হবে। ওই জায়গায় যা কিছু প্রয়োজন খাওয়া, থাকা, চিকিত্সা, টিউবওয়েল, বিশুদ্ধ পানি, শেড সব দায়িত্ব তারা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা শিবিরে ৫০ হাজার শৌচাগার প্রয়োজন। ইউনিসেফ ১০ হাজার এবং বাংলাদেশ সরকার ৯ হাজার নির্মাণ করবে। বাকি ৩০ হাজারের মধ্যে ২০ হাজার শৌচাগার তারা তৈরি করে দেবে বলে আশ্বস্ত করেছে। তাদের সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী বৈঠকে জানাবেন।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দুই লাখ ৪২ হাজার রোহিঙ্গার নিবন্ধন শেষ হয়েছে। নভেম্বরের মধ্যে ছয় লাখ রোহিঙ্গার নিবন্ধন শেষ হবে। তখন সুনির্দিষ্ট করে বলা যাবে কত রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ কামাল এবং ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের