,

দুঃসহ লোডশেডিংয়ের কবলে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চল

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল-মাদারীপুর জাতীয় গ্রীড লাইন ফেল করায় দুঃসহ লোডশেডিংয়ের কবলে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চল। বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৮ মিনিট থেকে ৩টা ৪৮ পর্যন্ত ১০ মিনিট জাতীয় গ্রীড লাইন বিচ্ছিন্ন থাকায় সরবরাহ ও সঞ্চালনে প্রভাব পড়ে।

গৌরনদীতে ফ্লাশ ওভার হয়ে সিস্টেম জেনারেশন আউট হওয়ায় ভোলার দুটি এবং বরিশালের সামিট পাওয়ার প্লান্ট থেকে মোট ৩৬৯.৫ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রীডে সরবরাহ বন্ধ থাকায় অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চলের মানুষ।

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশের (পিজিসিবি) বরিশাল গ্রীড সংরক্ষন বিভাগের নির্বাহী প্রকৌশলী আকতারুজ্জামান পলাশ বলেন, বরিশাল-ভোলা জাতীয় গ্রীডের গৌরনদীতে একতলা একটি ভবনের ছাদের উপরে দাড় করে রাখা রডের কারনে ফ্লাশ ওভার হয়। এতে সার্কিট-২ ট্রিপ করে। এরপর ওভারলোডের কারনে সার্কিট-১-ও ট্রিপ করে করে।

তিনি আরও বলেন, এ কারনে সিস্টেম জেনারেশন আউট হয়ে যায়। কিছু সময় পরে সিস্টেম জেনারেশন লোড হওয়া শুরু করে। কিন্তু ভোলার দুটি এবং বরিশালের সামিট পাওয়ার প্লান্টের সিস্টেম জেনারেশন জাতীয় গ্রীডে স্বাভাবিকভাবে সরবরাহ হতে সময় লাগে। এ কারনে জাতীয় গ্রীডে বিদ্যুত ঘাটতি দেখা যায়। যার প্রভাবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে লোডশেডিং হয় বলে জানিয়েছেন তিনি।

পিজিসিবি বরিশাল কার্যালয় সূত্র জানায়, শুস্ক মৌসুমে বরিশালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১১৪ মেগাওয়াট, চলতি বর্ষা মৌসুমে চাহিদা ৯০ মেগাওয়াট এবং শীত মৌসুমে চাহিদা ৬০ থেকে ৭০ মেগাওয়াট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর