,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ভাবে পাহাড় কাটা হচ্ছে

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী দিনরাত অব্যাহতভাবে পাহাড় ও টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। সবচেয়ে বেশি পাহাড় নিধন চলছে কসবা উপজেলায়। সম্প্রতি সেখানে পাহাড় কাটতে গিয়ে ভূমি ধসে এক শ্রমিকের মৃত্যুও হয়েছে। কিন্তু কিছুতেই থামছে না পাহাড় কাটা। এভাবে কাটতে থাকলে একসময় পাহাড়হীন হয়ে পড়বে ব্রাহ্মণবাড়িয়া জেলা। দেখা দেবে পরিবেশ বিপর্যয়।
কুল্লাপাথরসহ আশপাশের কয়েকটি গ্রামে সরেজমিন ঘুরে দেখা গেছে, কর্তিত পাহাড় ৯০ ডিগ্রি খাড়াভাবে দাঁড়িয়ে আছে। নিচে বসত বাড়ি। যে কোন সময় পাহাড় ধসে বাড়ির বাসিন্দাদের হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুল্লাপাথর শহীদ সমাধিস্থল দেখভালের দায়িত্বে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল করিম বলেন, পাহাড় কেটে ‍কুল্লাপাথর এলাকার প্রাকৃতিক রূপ বিনষ্ট করা হচ্ছে। ফলে পর্যটন সমৃদ্ধ এই এলাকাটির গুরুত্ব কমে যাচ্ছে। যেভাবে পাহাড় কাটা চলছে তা অব্যাহত থাকলে এই এলাকা একদিন পর্যটক শূন্য হয়ে পড়বে। তাই অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। কুল্লাপাথর শহীদ সমাধিস্থলে ঘুরতে আসা নবীনগরের বাসিন্দা শওকত হোসেন বলেন, পাহাড় কাটা দেখে খুবই খারাপ লেগেছে। যেভাবে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালানো হচ্ছে তা দেখে মনে হয় এখানে এক সময় পাহাড় থাকবেনা। ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর সূএ জানায়, কসবা এলাকায় পাহাড় কাটার খবর পেয়েছি। এ নিয়ে তদন্ত করে যারা জড়িত বলে জানতে পেরেছি তাদের খুঁজে পাইনি। তাছাড়া আমাদের লোকবল ও যানবাহন স্বল্পতায় জেলায় বসে এসব তদারকি করা অনেকটাই কষ্টকর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে