,

বাঞ্ছারামপুরে সন্ধ্যার পর থেকে ঔষুধ সংকটে ভোগেন ভুক্তভোগীরা

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) থেকে : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাজার -হাটে এমনকি পাড়া মহল্লায় ও রাত  ৮ থেকে সর্ব্বোচ্চ  ৯টার পর  ওষুধের দোকান খোলা না রাখার  অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীদের কাছ থেকে। । আর দাবীটা যুক্তিক বলে মনে করছেন  পৌর মেয়র টিপু মোল্লা।
পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা এ বিষয়ে বলেন, সদর পৌর এলাকায় ২৪ ঘন্টা ফার্মেসী খোলা রাখার বিষয়টি অতীব জরুরী।ফার্মেসী মালিকদের সাথে আমি কথা বলে ২৪ ঘন্টা অন্তত ৩টি উন্নত মানের ফার্মেসী যেনো খোলা থাকে তা নিশ্চতকরনে আমি পদক্ষেপ নেবো। নানান জটিল শারিরীক সমস্যায় মধ্য বা গভীর রাতে চিকিৎসাপত্রের নির্দেশনুযায়ী বাড়ীতে ওষূধ শেষ হয়ে গেলে তা বাঞ্ছারামপুরের কোন ফার্মেসী থেকে কেনার উপায় নেই। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন আজ মুঠোফোনে এ বিষয়ে জানান- ‘বাংলাদেশ সরকারের ওষুধ নীতিমালায় আছে যে প্রতি উপজেলার সদর হাসপাতালের খুব কাছাকাছি  সেখানে দু-একটি ফার্মেসী ২৪ ঘন্টা খোলা রাখতে হবে।সেটি  লাইসেন্স নেয়ার সময় স্পষ্ট লিপিবদ্ধ থাকে।
জেলা ওষূধ পরিদর্শক শংকর কুমার সরকার মুঠোফোনে  জানান, বাঞ্ছারামপুরে  সদর  হাসপাতালের কাছাকাছি ৩ টি ভালো মানের ফার্মেসী খোলা রাখার কথা।তবে,এখন তারা কেন ২৪ ঘন্টা খোলা রাখছে না তা আমি খতিয়ে দেখব।  অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে