,

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিতাস নদীর পূন: খননের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িযার সরাইলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিতাস নদীর পূনঃ খননের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাচঁটার দিকে প্রধান অতিথি হিসাবে উপজেলার পাকশিমূলে খনন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। পাকশিমূল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিউলী আজাদ, এডভোকেট আব্দুর রাশেদ প্রমূখ। এতে আরো বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক নুরুল আমীন। উল্লেখ্য যে, ১১৯ কোটি টাকা ব্যায়ে আজবপুর থেকে গোকর্ণঘাট পর্যন্ত ৯০ কিলোমিটার, নবীনগর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৯ কিলোমিটার, এন্ডারসন খালের শিমরাইলকান্দি থেকে গোকর্ণঘাট ৩.৬ কিলোমিটার সর্বমোট ১০৩ কিলোমিটার নদীপথের খনন কাজ করা হবে। কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌ-বাহিনী। ২০২০ সালে প্রকল্পটির কাজ শেষ হবে।তিতাস নদীটি পূন:খনন করা শেষ হলে তিতাস নদী তার আগের ঐতিহ্য ফিরে পাবে। এতে করে এ জেলার নদী নির্ভর মানুষের ব্যবসা -ব্যাণিজ্য থেকে শুরু করে নদী প্রবহমান স্রোত বৃদ্ধি পেলে কৃষি জমিতে সেচেঁর মাধ্যমে জমিতে পানির সংকট দূর হবে। নদীটিও  ফিরে পাবে তার আসল রুপ যা এলাকার মানুষের আশার আলো মুখ দেখবে মনে করছেন সংশ্লিষ্টরা ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে