রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ভেজাল শিশুখাদ্য !

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : জান্নাতে নূর প্রিয়ন্তি আর তার বান্ধবী ইলোরা অর্থী। দুজনেই ৪র্থ শ্রেণীতে পড়ছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর মডেল স্কুলে।স্কুলের বিরতির ফাঁকে ১০ বছর বয়সী এই দুই শিশু ক্যামিক্যাল (স্যাকারিন) ও হলুদ রঙ মেশানো আমড়াঁ খাচ্ছে।কথা বললে জানায়, বাবা-মা ২০ টাকা দিয়েছিল টিফিন খেতে।সে টাকা থেকে ১০ টাকার আমড়াঁ আর বাদবাকী ১০ টাকার আচাঁড় খেয়েছে।সেগুলো খাবার উপযোগী কি-না তা তারা জানে না।তারা জানায়,‘বিষাক্ত হলে বিষ দেখা যায় না কেন ? বিক্রেতারা বিক্রি করে কিভাবে? ভেজাল থাকলে তাদের পুলিশ ধরে না কেন? এই ‘কেন’-উত্তর কে দেবে,সেটাই অভিভাবক ও গণমানুষের প্রশ্ন।অসংখ্য অভিভাবকদের অভিযোগ, ‘প্রশাসনের গাফলতিতে বন্ধ হচ্ছে না ভেজাল ও বিষাক্ত শিশুখাদ্য।প্রশাসন চাইলে ১ মাসে ভেজালমুক্ত খাদ্য উপহার দিতে পারে জনগনকে’।
বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১২২টি গ্রামের শতাধিক স্কুল,কলেজ,মাদ্রাসা , কিন্ডার গার্টেন,হাটবাজার অবাধে বিক্রি হচ্ছে ভেজাল শিশুখাদ্য।যেনো, দেখার কেউ নেই।বলারও কেউ।ফেরীওয়ালারা ফেরী করে প্রকাশ্য দিবালোকে খোলা আকাশের নীচে ধূলাময়লা,রোগ-জীবানূ বহমান ও অবিক্রীত বাসী খাবার,ভেজাল ও বিষাক্ত নানান রকম খাবার নিত্যদিন বিক্রি করতে দেখা গেছে।
প্রতিনিয়ত এ খাবার খেয়ে শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে।দীর্ঘদিন উপজেলার প্রত্যন্ত পাড়া-মহল্লার ছোট-বড় দোকানে/ফেরী করে ভেজাল ও বিষাক্ত ভাবার বেঁচাকেনা চললেও এব্যাপারে সংশ্লিষ্টদের কোনো নঁজর নেই।
সরেজমিনে দেখা গেছে,স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্রি হচ্ছে অ-অনুমোদিত লজেন্স, চুইংগাম, কৃত্রিম লিচু,চকোলেট,আঁচাড়,ড্রিংকস,চিপস।শিশুদের আকৃষ্ট করতে ভেজাল এসব খাবারের সঙ্গে বিনামূল্যে দেয়া হচ্ছে বাশিঁ,লটারীর টিকেট,প্লাষ্টিকের স্পাইডারম্যান,ডোরেমন, সুপারম্যান,পুতুল,খেলনা-পাতিল ও বিভিন্ন ষ্টিকার।অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী সস্তা দরের এ খাবার খেয়ে শিশুরা জন্ডিস,আমাশয়-ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্্রান্ত হচ্ছে।বাধাগ্রস্থ্য হচ্ছে শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ।
বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের প্রবীণ চিকিৎসক ডা.হাবিবুর রহমান,পুষ্টি ও শিশুখাদ্য বিষয়ে বিশেষঙ্গ চিকিৎসক ডা.হাসিনাউদ্দৌল্লা সাথে আলাপ করলে তারা জানান,-‘রাস্তার পাশে বিক্রি করা খোলা খাবার খেলে ক্ষুদামন্দা,জন্ডিস,এন্টিফিবার,পেটরে বিভিন্ন রকম পীড়া,পেটরে প্রদাহসহ নানা রোগ হতে পারে।এছাড়া কৃত্রিম আইসক্রীম ও শরবতের মাধ্যমে,ছড়াতে পারে পানিবাহিত যে কোনো রোগ।’
ইউনিসেফের (নারী ও শিশু সুরক্ষা)বাঞ্ছারামপুর উপজেলার ফোকালপার্সন সাংবাদিক আদিত্য ফয়সাল খান জানান,-‘ এসব বিষাক্ত খাবার থেকে শিশুদের রক্ষা করতে হলে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে।নিজ সন্তানদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে”।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান এবিষয়ে বলেন,-‘আমরা প্রশাসনের পক্ষ থেকে আগে-পড়ে ভোজালকারীদের তাৎক্ষণিক বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা করেছি।অভিযোগ পেলে,আমরা প্রয়োজনে ভ্রাম্যমান আদালত চালিয়ে ভেজাল শিশুখাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বাঞ্ছারামপুর উপজেলার স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবিএম তাজুল ইসলাম এমপি এবিষয়ে জানান, -‘বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণসম্পন্ন।সমাজের সবাই সহ মা-বাবা,জনপ্রতিনিধি,অভিভাবক-শিক্ষক সবাইকে সচেতন হতে হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী