,

কসবা সীমান্ত হাট বৃহস্পতিবারের পরিবর্তে বসবে রোববার

Border-Hatকসবা সংবাদদাতা : ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এবং বাংলাদেশের ব্রাহ্মাণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটের হাটবার পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে রোববার বসবে কসবা সীমান্তের এ হাট। আগামী ২৪ জানুয়ারি থেকে রোববার থেকে এ হাটবার কার্যকর হবে। শনিবার (১৬ জানুয়ারি) সীমান্ত হাটের সম্মেলন কক্ষে দু‘দেশের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট (এডিএম) পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস সীমান্ত হাটে দু‘দেশ যৌথভাবে পালনের নীতিগত সিদ্ধান্ত হয়। পরবর্তী বৈঠকে অনুষ্ঠানের কর্মসূচী চুড়ান্ত করা হবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আলী আফরোজ, নির্বাহী হাকিম ইয়াছমিন আক্তার, কসবা থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন আহাম্মদ, বিজিবির কম্পানী কমান্ডার সুবেদার আবু ছাইদ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার চাকমা, বিশালঘর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন সরকার হাজারী, কমলাসাগর বিএসএফ কমান্ডার আনন্দ বর্ধন, বিশালঘর থানার ওসি কান্তি লাল বৈধ। হাটে ভারতের লোকজন বৃদ্ধির জন্য বৃহস্পতিবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন রোববার করার সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা