,

স্বাধীনতা বিরোধীদের আক্রমনে আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে : রেলমন্ত্রী

2222222222ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : রেলপথ মন্ত্রী মুজিবুর রহমান জানিয়েছেন গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী, শান্তি বিরোধীরাই এসব ধ্বংসাত্মক কর্মকান্ড ঘটিয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
মন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে বেলা সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এসে পৌঁছেন। তিনি স্টেশনের ক্ষতিগ্রস্থ বিভিন্ন কক্ষ ও যন্ত্রপাতি দেখে তান্ডবের নিন্দা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শান্তিকামী। এখানকার মানুষ স্বাধীনতার পক্ষে। কিন্তু কিছু শান্তি বিরোধী মানুষ ব্রাহ্মণবাড়িয়াতে এ ধরণের কর্মকান্ড চালিয়েছেন।
মন্ত্রীর সঙ্গে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম.এ মাসুদ সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা