,

নবীনগর জামায়াত সেক্রেটারিসহ আটক ৬

B Baria Mapব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামসহ (৩৫) ৬ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সপ্তাহব্যাপী অবরোধের শেষ দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রফিকুল ইসলামকে গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যান্যদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে ‍তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে অবরোধ এবং হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ অন্যান্য অভ্যন্তরীণ সড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে।

শহরের প্রধান সড়কে রিকশা ও ইজিবাইক চলাচল স্বাভাবিক রয়েছ। এছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর