,

বার্সার বড় জয়, আবারও ইনজুরিতে মেসি

Messiজিতেই চলেছে বার্সেলোনা। লা লিগায় গত রাতে রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। বড় জয়েও অবশ্য স্বস্তিতে থাকার উপায় নেই বার্সার। কারণ, আবারও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। চোট পেয়েছেন বার্সার বড় জয়ের নায়ক সেস ফ্যাব্রিগাসও।
বার্সার শেষ দুটি গোলই করেন ফ্যাব্রিগাস (৬৩ ও ৭৯ মিনিট)। তবে হাঁটুতে চোট পেয়ে ম্যাচের ৮০ মিনিটে মাঠের বাইরে যান তিনি। গোলের সূচনাটা নেইমারকে দিয়ে, ম্যাচের ৩৬ মিনিটে। ব্রাজিলীয় ফরোয়ার্ডের গোলেও অবদান ছিল ফ্যাব্রিগাসের। এর এক মিনিট পরই স্কোরলাইন ২-০ করে ফেলেন পেদ্রো। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন বেটিস ফরোয়ার্ড জর্জ মলিনা। তবে বার্সার বড় জয়ের পরও যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেসির চোট। এ মৌসুমে যে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন বার্সা মহাতারকা!
দুই দফা চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরেন মেসি। কিন্তু তাঁকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তাঁর গোলখরা নিয়ে শুরু হয় গুঞ্জন। আর্জেন্টাইন মহাতারকা সেই গুঞ্জন থামান গত সপ্তাহে, চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে জোড়া গোল করে। নিজেকে আরও মেলে ধরার আশার কথা ভক্তদের শুনিয়েছিলেন মেসি। সেটা আর হলো না। আবারও তাঁর সামনে বাধা হয়ে দাঁড়াল চোট। গত রাতে ম্যাচের ২১ মিনিটে মাঠের বাইরে যান তিনি। এবার কত দিন মাঠের বাইরে কাটাতে হবে, অনিশ্চিত। আজ কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। এর পরই জানা যাবে চোটের আসল চিত্র।
আশার কথা, এর আগে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন, এবার মেসির আঘাতটা বাঁ পায়ে। ম্যাচশেষে এক সংবাদ সম্মেলনে সেটাই বড় করে দেখলেন বার্সার কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেন, ‘মেসি আগে যে পায়ে চোট পেয়েছিল, এবারের চোটটা অন্য পায়ে। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার পর ওর অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারব আমরা।’

ফ্যাব্রিগাসের চোট যে গুরুতর কিছু নয়, সেটা জানিয়েছেন তিনি নিজেই। ম্যাচশেষে স্প্যানিশ একটি টেলিভিশনকে বার্সা মিডফিল্ডার বলেন, ‘কয়েক দিন ধরেই হাঁটুতে সমস্যা বোধ করছিলাম। খেলার সময় একটু একটু ব্যথা লাগছিল। সতর্কতা হিসেবেই মাঠ ছাড়ি। কারণ কয়েক বছর আগে হাঁটুতে বড় ধরনের চোট পেয়েছিলাম আমি।’ সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর