নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিশ্বের সকল প্রাণীর শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে দ্বীনভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আজ সোমবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

লাপাং গ্রামের বাবু কৃষ্ণধন দাসের বাড়িতে আয়োজিত এ ধর্মীয় মহাযজ্ঞে ভক্তবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পবিত্র হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বিশ্বজগতের সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, এসআইসিএলের ব্যবস্থাপক টিটন দাস, সাংবাদিক মাহবুবুর রহমান, উৎসব কমিটির সভাপতি কৃষ্ণধন দাস, সাধারণ সম্পাদক শংকর দাস, অজিত দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ।

হরিনাম সংকীর্তনের পবিত্র সুরে মুখরিত হোক চারপাশ। শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের পবিত্র মহিমায় দূর হোক সকল অশান্তি, প্রতিষ্ঠিত হোক বিশ্বজগতের প্রতিটি প্রাণীর শান্তি, সম্প্রীতি, মঙ্গল ও কল্যাণ।

এ জাতীয় আরও খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির