নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

news-image

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে এক শিশু ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪ টায় উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় জাহাঙ্গীরের ছেলে, মো. আমির হামজা (৫), মান্নানের স্ত্রী, মোছা. কাজল রেখা (৪৪), মোস্তাফিজুরের স্ত্রী, মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে, শ্রী তপন (৪০), সেলিম মণ্ডলের স্ত্রী, মোছা. রোজিনা (৩৪) আহত হন। তারা সবাই বলরামচক চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে একের পর এক তাদের কামড় দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি র‍্যাবিস ভ্যাকসিন ও র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) প্রয়োগ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন