সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বরিশালের বাসিন্দা। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির অভিযোগে সোহেলকে আটক করা হয়। বাড়ির মালিকের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তাকে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হা











