কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ (৪১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে কারাগারের নিজ সেল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে সেলের জানালার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন একই কক্ষের অন্য এক বন্দি। পরে বিষয়টি কারারক্ষীদের জানানো হয়। তারা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ টাঙ্গাইলের শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, কারাগারের ভেতরে এ ঘটনা ঘটার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির

কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচার হবে জিয়াউল আহসানের