লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া নেতারা ওয়ার্ড কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে নির্বাচিত সভাপতিও রয়েছেন। ৫১ সদস্যের কমিটির ৩১ জন সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগপত্রে ৩১ জনের স্বাক্ষর থাকলেও তা জমা দিতে উপস্থিত হন ১০ জন।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন জানান, জাবেদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করায় তারা পদত্যাগের পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।
তবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, তারা কোনো নেতাকর্মীকে হারাতে চান না। আপাতত পদত্যাগপত্রটি রাখা হয়েছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। এ সিদ্ধান্তের পরই ওয়ার্ড কমিটির নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির

কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচার হবে জিয়াউল আহসানের

স্থগিত মজুরি বোর্ডের সভা দ্রুত চায় পোশাক মালিকরা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক শর্ত নেই