রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি পুরানা পল্টন ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ, লুটপাট ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও যানবাহনেও হামলা চালানো হচ্ছে।
তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এবং সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানান।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুজ জাহেরও বক্তব্য দেন। তিনি আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইউনুস গাজীর সঞ্চালনায় সমাবেশে দলের মুখপাত্র আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির

কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচার হবে জিয়াউল আহসানের

স্থগিত মজুরি বোর্ডের সভা দ্রুত চায় পোশাক মালিকরা