লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েও বিচার পাননি, বর্তমানেও হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুরের বিএনপি নেতা আব্দুল মালেক (৬৫)। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযুক্তরা সবাই তার এলাকার বাসিন্দা।
অভিযোগে আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে তার পরিবারের বিরোধ চলছে। ২০১৯ সালের এপ্রিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার প্রবাসী ছেলে রাসেলের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন বলে দাবি করেন তিনি। একই বছরের ঈদের দিনও তাকে ও তার ছেলেকে হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ২০২২ সালে তার ভাগিনা যুবদল নেতা লিটন বাসের মধ্যে হামলার শিকার হয়ে নিহত হন। ওই ঘটনায় তার ছেলেকে জড়িয়ে অপপ্রচার চালানো হয় বলেও দাবি করেন তিনি।
মালেকের ভাষ্য, কয়েক মাস আগে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনায় তার ছেলে রাসেলকে দায়ী করা হচ্ছে। এ নিয়ে এলাকায় অপপ্রচার ও হুমকি অব্যাহত রয়েছে।
সোমবার আব্দুল মালেক বলেন, অতীতে তার ছেলেকে হত্যার চেষ্টা করা হলেও বিচার পাননি। সরকার পরিবর্তনের পরও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে তার ছেলেকে মারধর, হুমকি ও অপপ্রচারের অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে তিনি ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা চান।
তার পুত্রবধূ মারজাহান আক্তার মিতু বলেন, তার স্বামী বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। বাড়িতে তিনি ও তার শাশুড়ি থাকেন। বিভিন্ন হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে অভিযুক্ত আবুল কালাম আজাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মালেকের পরিবারের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ নেই; মসজিদ কমিটি নিয়ে বিরোধ রয়েছে। তার দাবি, রাসেলের লোকজনই তাকে টেঁটা দিয়ে আঘাত করিয়েছে।
অন্যদিকে, মোহন নামে এক যুবক ভিডিও বক্তব্যে দাবি করেছেন, আজাদকে ভয় দেখানোর উদ্দেশ্যে তিনি ইউছুফকে দিয়ে টেঁটা নিক্ষেপ করিয়েছিলেন। এ ঘটনায় রাসেল জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির

কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচার হবে জিয়াউল আহসানের