পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শেখা এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। স্কুল-কলেজে কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিতে ছয় থেকে সাত ধরনের খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলায় অংশ নিতে পারবে।
ভাষা শিক্ষার বিষয়ে তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীদের আরও একটি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ কয়েকটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা শেখার সুযোগ থাকবে।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জন্মদিনে প্রিয়জনদের গাছ উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি রাজধানীকে পরিচ্ছন্ন রাখতেও সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হওয়া প্রত্যেক মানুষের কর্তব্য। শিক্ষা, দক্ষতা, খেলাধুলা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে পারবে।
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শন করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয় শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ সম্পর্কে ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির

কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচার হবে জিয়াউল আহসানের