পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ অভিযান শুরু করে। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল বিকেল ৪টা ৪৫ মিনিটে ২নং তেতুলিয়া ইউনিয়নের পোরশা (বাঁশবাড়ী) গ্রামের দাদা মসজিদের পেছনের কাঁচা রাস্তায় মোটরসাইকেলে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী কে মাদকসহ হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম পোরশা থানার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। তার পরনের লুঙ্গির ডান কোঁচড় থেকে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩৩ হাজার টাকা। সাক্ষীদের উপস্থিতিতে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই ৪টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন একটি নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী